বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৮, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে নির্বাচন, অগ্রাধিকার সদর উপজেলার

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে নির্বাচন, অগ্রাধিকার সদর উপজেলার

সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। ইভিএমের ভবিষ্যৎ ব্যবহার ও ডিসপোজালের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

এদিকে নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন বলেও জানান আখতার আহমেদ।