বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৮, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ

জাতীয় সমবায় দিবসে যশোরের ঝিকরগাছায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সমবায় দিবসে যশোরের ঝিকরগাছায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নুরোল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে।
র‍্যালি ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, হাড়িয়া সমবায় সমিতির সভাপতি আব্দুল রহিম,আরো বক্তব্য রাখেন বাবারাকপুর সমবায় সমিতির সভাপতি রাবেয়া খাতুন তিনি বলে এই সমিতির থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে গাভি কিনে লালান পালন করে আজ স্বাবলম্বী হয়েছি এবং আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এছাড়া আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। এসময় উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ্ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুর রহমান, সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো: আল-মামুন, মো: শাহনেওয়াজ এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ীবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেমস আব্দুর রহিম রানা, যশোর প্রতিনিধি: