বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৭, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৭, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ

পাপিয়ার হুঁশিয়ারি, ‘জামায়াতের বোর্ডিং পাস পাকিস্তানের জন্য প্রস্তুত করুন’

পাপিয়ার হুঁশিয়ারি, ‘জামায়াতের বোর্ডিং পাস পাকিস্তানের জন্য প্রস্তুত করুন’

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি বাংলাদেশের মূলধারার রাজনীতিতে স্থান পেতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেন, ‘আমাদের বোর্ডিং পাস, লন্ডন ভ্রমণ কিংবা ভিসার খতিয়ান দেখানোর কথা বলা হচ্ছে। আমিও স্পষ্ট করে বলতে চাই, রেডি হও জামায়াতে ইসলামী। পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে। তাই নিজেদের বোর্ডিং পাস ঠিক করো।’

শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাপিয়া আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এ দেশের মাটিতে স্থান হতে পারে না। মুক্তিযোদ্ধা প্রজন্মকে কখনো বাদ দেওয়া হবে, এমন পরিস্থিতিও মেনে নেওয়া হবে না।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন। সমাবেশে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হোসেন সোহেল এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, ময়েজ উদ্দিন ও সামিউল ইসলাম পলাশসহ অন্য নেতারা।