লালমনিরহাট শহরের সাপটানা এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় সবুজ বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক আলিফ অভিসহ তিনজন আহত হয়েছেন। আহত সাংবাদিক আলিফ(অভি) মরহুম সাংবাদিক মজনু ভাইয়ের ছেলে। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের সাপটানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত সাংবাদিক আলিফ অভি জানান, গতকাল শুক্রবার বাড়ির পাশে কয়েকজন তরুণকে মাদক সেবন করতে দেখে তিনি প্রতিবাদ জানান। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে শনিবার তাঁর নিজ বাসার পাশের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি আহত হন।
তিনি আরও জানান, ফেসবুক ও মেসেঞ্জারে লেখালেখিকে কেন্দ্র করেও বিরোধের সূত্রপাত হয়েছিল বলে তিনি মনে করছেন।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা ।
লালমনিরহাট প্রতিনিধি :

