নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার এক আসামি, দশ মাদকসেবী ও চার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আশামিসহ মোট পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আব্দুস সাত্তার (৫৫) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের সোনারগাঁ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক।
এ ছাড়া ১০ জনকে মাদকসেবী এবং চারজনকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আশামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম বলেন, গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

