বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৭, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৭, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ

কেশম দ্বীপে আরও ২ মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করলো ইরান

কেশম দ্বীপে আরও ২ মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করলো ইরান

ইরানের কেশম দ্বীপের উপরে আরও দুটি মার্কিন এমকিউএম-১৭০ নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে ঘোষণা করেছে ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (৬ নভেম্বর) মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে তেহরান থেকে এই খবর জানানো হয়েছে।

আইআরজিসির জনসংযোগ কার্যালয়ের তথ্য অনুযায়ী, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দ্বারা এই ধরনের পঞ্চম এবং ষষ্ঠ ড্রোন দুটিকে কিছু মুহূর্ত আগে ভূমিতে নামিয়ে আনা হয়।

সাম্প্রতিক এই ঘটনার ফলে কেশম দ্বীপের উপরে ভূপাতিত করা মার্কিন এমকিউএম-১৭০ নজরদারি ড্রোনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি