বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৭, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ৬, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ

পাঁচবিবিতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

পাঁচবিবিতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০’পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজু আহমেদ নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজু আহমেদ উপজেলার বালিঘাটা ইউনিয়নের পশ্চিম বীরনগর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজুর দেহ তল্লাশি করে ৪০’পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি মহদোয় আরও জানান, রাজু দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এর আগেও তিনি মাদকসহ আটক হয়েছিলেন এবং তার বিরুদ্ধে থানায় মাদকসংক্রান্ত মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২’হাজার টাকা।

ওসি সাহেব জানান, আটক রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :