বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৭, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ৬, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ

লালমনিরহাটে ড্রামট্রাকের চাপায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৩

লালমনিরহাটে ড্রামট্রাকের চাপায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৩

লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা দেখে ফেরার পথে ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া নামে এক তরুণ নি’হত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও অন্তত ৩ জন যাত্রী গুরুতর আহত হন।

আজ সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে অটোরিকশায় কাকিনা বাজারের দিকে ফিরছিলেন কয়েকজন যুবক। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি :