বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৬, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৬, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

নিহত তৌফিকের স্ত্রী পেল চাকরি, সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

নিহত তৌফিকের স্ত্রী পেল চাকরি, সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক শেখ। তার মৃত্যুর পর অনিশ্চয়তার মুখে পড়ে তার পরিবার। সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছিলেন তার স্ত্রী। এই পরিস্থিতিতে তৌফিকের স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে লায়লা স্টাইলস লিমিটেড কর্তৃপক্ষ। পাশাপাশি তার সন্তানের দায়িত্ব নেয় প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে তৌফিকের বাড়িতে যান লায়লা স্টাইলস লিমিটেডের কর্মকর্তারা। সেখানে তারা এই ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসময় তৌফিকের স্ত্রীর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির সিএফও মিন্টু সাহা। পাশাপাশি বিক্রি হওয়া বসতভিটার জায়গা ফিরিয়ে নিতে দেওয়া হয় ৬০ হাজার টাকা।

তৌফিক কারখানাটির কাটিং বিভাগে কর্মরত ছিলেন বলে জানান মিন্টু কুমার সাহা। তিনি বলেন, তৌফিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার পরিবারকে স্বচ্ছল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছেছে গাইবান্ধায়পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছেছে গাইবান্ধায়
এর আগে গত ২ নভেম্বর শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুর সদর উপজেলার তালহা গার্মেন্টসের সামনে ভিডিও ধারণ করতে গেলে মারধরের শিকার হন তৌফিক শেখ। চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর ঢাকার শিন শিন জাপান হাসপাতালে তিনি মারা যান।