বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৪, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৪, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মীর মামুন

রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মীর মামুন

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে যোগদান করেছেন বগুড়ার কৃতি সন্তান পুলিশ বাহিনীর অতন্ত্র প্রহরী মীর মামুন আশরাফ। ডিআইজি মোঃ আশিক সাঈদ বদলি হয়ে গাজীপুর সিটি কর্পোরেশন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করায় এ শুন্য পদে মীর মামুন যোগদান করলেন।মীর মামুন যোগদানের পর থেকেই রাজশাহী রেঞ্জের পুলিশ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল ও ফোন দিয়ে আন্তরিক অভিনন্দন-শুভেচ্ছা জানায়।

পুলিশের কর্মকর্তার দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব, সততা ও দূরদর্শিতায় রাজশাহী রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পুলিশিং, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধবতা আরো সমৃদ্ধ হবে অনেকেই প্রত্যাশা করেন।

নবাগত ডিআইজি মীর মামুন আশরাফ রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: