বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৩, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৩, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ

ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটের যুবক নীলফামারীতে গ্রেফতার

ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটের যুবক নীলফামারীতে গ্রেফতার

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় অমিত রায় শুভ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। টানা তিন দিন তিন রাত অভিযান চালানোর পর মঙ্গলবার দিবাগত রাতে নীলফামারী সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অমিত রায় শুভ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুলগাছ গ্রামের পরেশ রায়ের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার পর ফুলগাছ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় তৌহিদী জনতা ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন। গত শনিবার (৩১ অক্টোবর) ফুলগাছ বাজার এলাকায় অনুষ্ঠিত ওই মিছিল থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের একটি দল টানা তিন দিন তিন রাত ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে তাঁর অবস্থান শনাক্ত করে নীলফামারী সদর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসে পুলিশ।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লালমনিরহাট প্রতিনিধি: