বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব—রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি

আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব—রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রোববার (১ নভেম্বর) হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাহুলকে উদ্দেশ করে বলেন, ‘অসমে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’

অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়েই হিমন্ত এমন মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। রাহুলজি, বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে, তাহলে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন।

রাহুলকে আসামে আসার আমন্ত্রণ জানিয়ে হিমন্ত আরও বলেন, তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মিলে রাহুলের জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।

কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন আসামের মুখ্যমন্ত্রী। তার দাবি, কংগ্রেস আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। তিনি বলেন, ভারতে সরকার পরিবর্তন হয় জনগণের ভোটে। ভোটাররা ইলেকট্রনিক ভোটযন্ত্রের মাধ্যমে সরকার বদলান। কংগ্রেস শুধু ইভিএম নয়, ব্যালট পেপারেও পরাজিত হচ্ছে।

এর আগে রোববার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন তিনি। রাহুলের সেই বক্তব্যের পরই বিজেপির পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়।