জাতীয় যুবদিবস উপলক্ষে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে আরটিভির রিপোর্টার রনি মজুমদার এবং চ্যানেল ২৪-এর অনুসন্ধানী সাংবাদিক মো. আমানউল্লাহ আমান নবীকে।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামটরে সি আর দত্ত রোডের প্ল্যানার্স টাওয়ারে দৈনিক গণকণ্ঠ কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন অসংগতি সাহসিকতার সঙ্গে জনসমক্ষে তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন অনুসন্ধানী সাংবাদিকরা। তরুণ প্রজন্মের গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতায় উৎসাহিত করতেই এই সম্মাননার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় আরটিভির রিপোর্টার রনি মজুমদার বলেন, “যেকোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পেশাগত দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। অনুসন্ধানী সাংবাদিকতার পথচলা সবসময়ই প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের পক্ষে করা একটি প্রতিবেদন যখন সুফল বয়ে আনে, তখনই সকল শ্রম সার্থক হয়।” তিনি এমন উদ্যোগের জন্য দৈনিক গণকণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানান। পাশাপাশি কর্মক্ষেত্র আরটিভির হেড অফ নিউজ ইলিয়াস হোসাইন, মাইদুর রহমান রুবেলসহ সকল সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা প্রতিনিধি :

