বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ

নওগাঁর সরকারি টেকনিক্যাল কলেজে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল, শিক্ষক ১৭ জন

নওগাঁর সরকারি টেকনিক্যাল কলেজে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল, শিক্ষক ১৭ জন

নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। অথচ প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন ১৭ জন শিক্ষক। এ ফলাফল নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে।

২০২১ সালে প্রতিষ্ঠিত কলেজটি থেকে এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর দেখা যায়, তাঁদের সবাই অকৃতকার্য হয়েছেন।

শুধু পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ নয়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁর আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানগুলো হলো মহাদেবপুরের রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসা ও আরিফ মেমোরিয়াল কলেজ, পোরশার মেদা হযরত আয়েশা সিদ্দীকা (রা.) আলিম মাদ্রাসা, নিয়ামতপুরের রাজাপুর বটতলী হাট কলেজ ও সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ, রাণীনগরের বড়খোল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ধামইরহাটের শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, মান্দার শ্যামচাঁদ মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ঘোনা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাইয়ের সোনাইডাঙ্গা মহিলা বিএম অ্যান্ড ।