বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদপত্র বিতরণ

নারায়ণগঞ্জে জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদপত্র বিতরণ

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর, ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দাবাড়ুর হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরাফাত আহমেদ রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম ও জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।

জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম, ফিদে আরবিটার মোহাম্মদ শামীম এবং নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লাসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,: