বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ

বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

জামালপুরের বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় আপন (১৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সাকিব (১৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে বকশীগঞ্জ-কামালপুর সড়কের গেদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আপন উপজেলার যদুরচর এলাকার ইয়াহিয়ার ছেলে। আহত সাকিব একই এলাকার মিনারুলের ছেলে।
স্থানীয়রা জানান, দুজন মোটরসাইকেলে বকশীগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, “আপন ও সাকিব দুজনই খুব ভালো ছেলে। আপন বাবা-মায়ের একমাত্র ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাকিবের অবস্থাও সংকটাপন্ন।”
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে, অপরজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

 নিজস্ব প্রতিবেদক :