নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় প্রগতি স্কুলের পশ্চিম পাশে একটি সেতুর ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার শিমুল হোসেন (৩৬) এবং পারসাওতা বিনোদপুর এলাকার ইয়ামিন আলী (২১)।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই অজয় কুমারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

