“দক্ষ যুব গড়বে দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে রালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে যুব দিবস-২৬ পালন করা হয়।
রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা জামায়াতের আমির মোঃ ফজলুর রহমান সাঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও উপজেলা জামায়াত সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

