নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান, পিপিএম ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) তিনি এই বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন।
পুলিশ সুপার সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. শামীম হোসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টার নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রেখে সেবার মানোন্নয়ন ও মামলার তদন্ত নিখুঁতভাবে তদারকি করার তাগিদ দেন। একই সাথে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
উক্ত বার্ষিক পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, আফরোজা হোসেন খান, মনিরা ইয়াছমিন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এবং পুলিশ পরিদর্শক (অপারেশনস) আজিজুর রহমানসহ ‘ক’ সার্কেল অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

