বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩১, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সকল উপজেলা ও পৌরসভায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন সড়ক, খাল-নালা, জনসমাগমস্থল, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌরসভার প্রশাসক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজ নিজ বাড়ি, বিদ্যালয় ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ ও আশপাশ পরিষ্কার রাখলেই এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: