বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ

দৈনিক আজকের নীরবাংলার প্রধান উপদেষ্টার মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

দৈনিক আজকের নীরবাংলার প্রধান উপদেষ্টার মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) বাদ আছর নারায়ণগঞ্জের বি বি রোডস্থ গুলশান মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ, সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক কবির প্রধান, নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ব্যবস্থাপনা সম্পাদক শরিফ চিশতী, প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা, বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান সুমন, ফটোসাংবাদিক ওয়ারদে রহমান, সেন্টু, আহম্মদ, উজ্জল সরকার প্রমুখ।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মিন্নাত আলী মাজার মসজিদের সহকারী ইমাম হাফেজ হায়দার।

এছাড়াও দৈনিক আজকের নীরবাংলা পরিবারের সকল পর্যায়ের সদস্য ও স্থানীয় মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :