বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩১, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২১

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অপরাধে মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ১৪ জন, মাদক মামলায় একজন, নিয়মিত মামলায় তিনজন, ডাকাতির অভিযোগে একজন এবং ওয়ারেন্টভুক্ত দুইজন রয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৪ জন হলেন— মো. ফারুক (৪৭), মো. সুমন (২২), মো. মেহেদী হাসান (২০), মো. দীন ইসলাম (২৪), সাফি (১৯), মানিক (১৯), এরফান (১৮), সাজ্জাত (২৭), মো. বাছির হোসেন (২৮), ইয়ামিন (২৫), সোহাগ (১৯), মাহিম (২০), সোহাগ (১৯) ও লোকনাথ দাস (৪০)।

মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন— সোনারগাঁ উপজেলার বড় চেঙ্গাইন গ্রামের শহীদ মিয়ার ছেলে সোহেল (৩৮)। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নিয়মিত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন— মো. জাহিদ (২৮), মো. জিসান (২০) ও আক্তার ওরফে খাজা (৪৫)।

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি হলেন— সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. জাহিদ সাহান (১৬)।

ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দুইজন হলেন— মো. আব্দুল (৩৫) ও খন্দকার আবুল কালাম (৪৪)।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মোঃ রনি মিয়া, ক্রাইম রিপোর্টার, নারায়ণগঞ্জ: