বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১, ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সমাবেশে বিএনপি সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ-গ্যাস সংকট ও প্রশাসন দলীয়করণের অভিযোগ তোলেন নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে এক গণবিক্ষোভ সমাবেশে চার দফা দাবি হলো— ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা; মানবাধিকার ও বাকস্বাধীনতা পরিপন্থী সব ধরনের আইন বাতিল কররা এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাশ করা যাবে না। পাশাপাশি, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে তা কার্যকর করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশ পরিচালনায় সরকারের কোনো পরিকল্পনা নেই। গণভোটের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকারবিরোধী আইন বাতিল এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। পাশাপাশি গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের আহ্বান জানান।

দাবি আদায় না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা। আগামী পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।