বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩০, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৯, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ‘ই’ টায়ারের ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন রাতুল।

এর আগে একই দিন মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ওই ম্যাচে জোড়া গোল করেন পাভেল।

আজারবাইজানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। পঞ্চম স্থান অর্জনকারী ৩২ দলকে নিয়ে ‘ই’ টায়ারের নকআউট পর্ব শুরু হয়। সেখানে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পর এবার ফাইনালেও জায়গা করে নিল বাংলাদেশের কিশোররা।

প্রতিযোগিতায় ছয়টি টায়ারে ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করবে ফিফা।