বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩০, ২০২৬, ২:০১ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৯, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপনে ডিসিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপনে ডিসিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাসের নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সম্প্রীতির জেলা নারায়ণগঞ্জে সকল ধর্মের মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। এজন্য পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: