জাপানের টোকিও থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফ্লাইটটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা থাকায় তার যাত্রা বিলম্বিত হচ্ছে।
জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ফ্লাইটটির টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল ফ্লাইটটির।
প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। দুই দেশের সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে এ সফর ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।

