নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সোনারগাঁ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ নাছির (৩০), কবির হোসেন (৩০), মোঃ মেহেদী হাসান (২২), মোঃ বিল্লাল (২১), মোঃ শামীম (৩৫), সুজন (২৪), মোঃ সারোয়ার (২৭), মোঃ রুবেল মিয়া (৩০), মোঃ নবী (২৪), মোকছেদ আলী (২৫) ও আব্দুর রহমান (৪৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন সোনারগাঁয়ের স্থানীয় বাসিন্দা। অন্যরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও সোনারগাঁয়ের কাঁচপুর ও আশপাশের এলাকায় বসবাস করতেন।
এ ছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার বরগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩০) এবং হাবিবপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩১)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

