বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৯, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৯, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ

নিখোঁজের একদিন পর তুরাগ নদে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর তুরাগ নদে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার একদিন পর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে দেশত্যাগের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।