বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৭, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৭, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ

নাগেশ্বরীতে মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

নাগেশ্বরীতে মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকায় মাদারগঞ্জ ভূমি অফিস সংলগ্ন মাঠে অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বল্লভের খাস ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য শ্রীমতি প্রতিমা রাণী চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক মোঃ দুলাল হোসেন ও মোঃ আলতাফ হোসেন, মমিনগঞ্জ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ জুলহোসেন, স্থানীয়গণ্যমান্য মকবুল হোসেন, জাহাঙ্গীর, বাবু ফাতেমা বেগম, গর্ভবতী মা সাথী রাণী, প্রসূতি মা শিউলি, তাসফিয়া, আফসানা সহ আরো অনেকেই।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এর প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: