বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৮, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৭, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

কুড়িগ্রাম ৭ এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকায় ঘোগাদহ ইউনিয়নের গুনের ভিটা (৩ নং ওয়ার্ড) গ্রামে অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য (MNCAH) সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরিতে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম সদরের হেলথ ইন্সপেক্টর ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর নুর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষক মাহফুজার রহমান লিটন, ইমাম বাচ্চু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এর প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর রোকন-উদ- দৌলাহ, খোরশেদ আলম প্রমূখ।

আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: