বরগুনা জেলায় আবারও শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন আমতলী ট্রাফিক জোনের টিএসআই নারায়ণ চন্দ্র হাওলাদার। অবৈধ যানবাহনের বিরুদ্ধে সর্বোচ্চ মামলা দায়ের এবং সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ নিয়ে বরগুনা জেলায় পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে পুরস্কৃত হলেন তিনি।
সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
ট্রাফিক আইন বাস্তবায়ন, অবৈধভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন টিএসআই নারায়ণ চন্দ্র হাওলাদার। তাঁর এ অর্জন পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
জেলায় পঞ্চমবারের মতো এ সম্মাননা অর্জন করায় তাঁর এ সাফল্য আমতলী ট্রাফিক পুলিশের জন্যও গর্বের বিষয়।
মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

