নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন মাদকসেবী, ডাকাতি মামলায় দুজন, মাদক মামলায় একজন, নিয়মিত মামলায় একজন এবং ওয়ারেন্টভুক্ত দুজন রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ১১ জন, ডাকাতি মামলায় দুজন, মাদক মামলায় একজন, নিয়মিত মামলায় একজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মাদকসেবীরা হলেন: মো. রাজিব (৩৮), আফজাল হক (৩০), মো. শিপন শেখ (১৯), মো. রাকিব মিয়া (২২), মো. রায়হান সোহেন (২৪), মো. নয়ন মিয়া (২৮), মো. শাহ পরান (২২), মো. জয় (৩২), মো. নুরু মিয়া (৪৫), মো. আরিফ (২৮) ও মো. রনি (২৬)।
ডাকাতি মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (২৬) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামালকান্দি গ্রামের মো. হাসেনের ছেলে মো. সিয়াম (২৪)। সিয়াম বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় বসবাস করেন।
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সিমরাইল গ্রামের আল-আমিনের ছেলে অভি (২৫)। তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাহারপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ফারুক হোসেন (৩৫)।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনের টেক গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. গণি শাহ এবং একই উপজেলার ভৈরবদী গ্রামের সোবহান মোল্লার ছেলে কবির।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূল, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রনি মিয়া , জেলা প্রতিনিধি (নারায়ণগঞ্জ) :

