নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম । সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
কল্যাণ সভা শেষে আইনানুগ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শ্রেষ্ঠ এএসআই: মো. আব্দুল হামিদ খান (ফতুল্লা থানা)। শ্রেষ্ঠ এসআই রৌশন আলী (রূপগঞ্জ থানা)। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার: সার্জেন্ট শফিউল আজম শোভন (ট্রাফিক শাখা)।
শ্রেষ্ঠ ডিবি অফিসার মো. মফিজুল ইসলাম (জেলা গোয়েন্দা শাখা)।
ক্লু-লেস মামলা ডিটেকশন এসআই (নিঃ) মিকাইল হোসেন (বন্দর থানা), এসআই (নিঃ) পলাশ বাইন (ফতুল্লা মডেল থানা) এবং মোহাম্মদ আব্দুল বারিক (অফিসার ইনচার্জ, সোনারগাঁও থানা)।
অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেফতার এ. এইচ. এম সালাউদ্দিন (অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা)।
এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও পুরস্কারের জন্য বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন, ডিএসবি শাখার এসআই (নিঃ) মোহাম্মদ শরীফ হোসেন ও এসআই (নিঃ) মো. জামাল উদ্দিন এবং ওয়াচার কনস্টেবল ৫৭৭ মাহবুব আফ্রাদ, ৫৩০ হুমায়ুন কবির ও ৬৭১ মো. ইসমাইল খানকে পুরস্কৃত করা হয়।
পরে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষে সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি ফলপ্রসূ করতে এবং অপরাধ দমনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সভায় অন্যান্যদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

