বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৫, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে কমিটির বৈঠকে প্রস্তাব দিন: সালাহউদ্দিন

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে কমিটির বৈঠকে প্রস্তাব দিন: সালাহউদ্দিন

বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে কোনো পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই পথে হাঁটবে না।

তিনি জানান, বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আইন, শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়।