বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৪, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ

জুমার নামাজ ও খুতবা শেষে আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল

জুমার নামাজ ও খুতবা শেষে আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল
আল-আকসা মসজিদের খতিবকে আটক করেছে ইসরায়েল। ছবি: এক্স

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় ও খুতবা দেওয়ার পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ তথ্য জানানো হয়েছে। জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ আবু জুমআকে ঘিরে ধরে নিজেদের হেফাজতে নেয়।

তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ঘটনায় দেশটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়নি।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ এবং আটকের ঘটনা দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।

সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি