বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৩, ২০২৬, ২:১৭ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ২২, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ

বিএনপির নাম ভাঙিয়ে ৪২ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় রানুর পরিবার

বিএনপির নাম ভাঙিয়ে ৪২ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় রানুর পরিবার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪২ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকায়।

অভিযোগের তীর সালাউদ্দিন ওরফে সালু, ইসহাক ভূঁইয়া, মফিজুর ওরফে গাউঙ্গা, রাজন ভূঁইয়া, নূরুল হক ও নয়ন ভূঁইয়াসহ কয়েকজনের দিকে।

ভুক্তভোগী রানু আক্তার ও তাঁর বোন জহুরার দাবি, তাঁদের বাবার রেখে যাওয়া জমি ও বাড়ি দখলের উদ্দেশ্যে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

পরিবারটির দাবি, বেহাকৈর মৌজায় তাঁদের বাবার ৮১ শতাংশ জমির মধ্যে ৪২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে।

রানু আক্তারের অভিযোগ, গত ১৬ অক্টোবর কয়েকজন তাঁদের বাড়িতে গিয়ে হট্টগোল করেন এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেন।

পরদিন ১৭ অক্টোবর আবারও গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ সময় বাড়িতে থাকতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে, অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি তাঁর।

অন্যদিকে, রানুর বোন জহুরার অভিযোগ, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে শিমরাইল মাছবাজার সড়কে তাঁর ওপর হামলা চালানো হয়।

এ সময় তাঁকে মারধর করে একটি রেডমি নোট ১৩ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি।

পাশাপাশি সুইচ গিয়ার দিয়ে আঘাতের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি জহুরার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের মাধ্যমে তাঁদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে।

তবে অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা অভিযোগে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তাঁদের।