বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২২, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২২, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

শ্রীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদসহ একাধিক দোকান

শ্রীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদসহ একাধিক দোকান

গাজীপুর প্রতিনধি:

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডে মসজিদ, তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৪টার দিকে বাজারের একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়।

আগুনে ঝুট ও তুলার গুদাম, একটি মসজিদ, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান ও ভাঙারির দোকান পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।