বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২১, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২১, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ

বকশীগঞ্জে ১২ পূজামণ্ডপে সাবেক মেয়র নজরুল সওদাগরের অর্থ সহায়তা

বকশীগঞ্জে ১২ পূজামণ্ডপে সাবেক মেয়র নজরুল সওদাগরের অর্থ সহায়তা

মোহাম্মদ আসাদ,নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ১২টি দুর্গাপূজামণ্ডপে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষে পৌর এলাকার ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন বড় ছেলে নাফিস সওদাগর। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

মণ্ডপ পরিদর্শনকালে নাফিস সওদাগর তাঁর বাবা নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে এ অর্থ সহায়তা পেয়ে পূজা উদযাপন কমিটির নেতারা তাঁর ও তাঁর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।