বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২১, ২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ২০, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

দেওয়ানগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন আটক

দেওয়ানগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন আটক

মোহাম্মদ আসাদ:

জামালপুরের দেওয়ানগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার অংশ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলার কলাকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবি-২ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা গ্রামের আশারো নামের এক ব্যক্তির চৌচালা টিনের ঘরে জুয়ার আসর বসেছিল। সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেন ডিবি-২-এর একটি অভিযানিক দল।

আটক ব্যক্তিরা হলেন আব্দুর রাজ্জাক (৫০), ফুলু সরকার (৫২), ছাইদুল ইসলাম (৩৮), আবুল কালাম (৫০), মুছা আলম (৪২) ও আয়নাল হক (৪৫)। তাঁদের মধ্যে পাঁচজনের বাড়ি দেওয়ানগঞ্জের কলাকান্দা এলাকায় এবং আয়নাল হকের বাড়ি একই উপজেলার শাহাজাদপুর গ্রামে।

জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর একটি দল এ অভিযান পরিচালনা করেন।

ডিবি-২-এর অফিসার ইনচার্জ (ওসি) সজিব রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।