বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২০, ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৯, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

সিটি মেয়র পদে নির্বাচন করতে শতভাগ প্রস্তুত: ইশরাক

সিটি মেয়র পদে নির্বাচন করতে শতভাগ প্রস্তুত: ইশরাক

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে দল অন্য কাউকে প্রার্থী মনোনীত করলে তাঁর পক্ষেও কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক।

ইশরাক বলেন, মেয়র নির্বাচনে কে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে।

তিনি বলেন, দল অন্য কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করলেও তাঁকে বিজয়ী করতে শতভাগ প্রস্তুত আছেন।

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে ইশরাক বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে, এটি অব্যাহত থাকবে। তাঁর কারণে সরকারের কোনো কর্মকাণ্ড যেন ম্লান না হয় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্য তিনি পদত্যাগ করতে চান।