বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২০, ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৯, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ

ইকুয়েডরে প্রার্থনা সভায় ভেঙে পড়ল বিশাল ক্রুশ, পাদ্রির মৃত্যু

ইকুয়েডরে প্রার্থনা সভায় ভেঙে পড়ল বিশাল ক্রুশ, পাদ্রির মৃত্যু

ইকুয়েডরে গির্জায় প্রার্থনা সভা পরিচালনার সময় বিশালাকার একটি ক্রুশ ভেঙে পড়ে পাদ্রি প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। রোববার (১৮ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনার সময় ফাদার সানচেজ মোলিনারি বেদির সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ তার পেছনের দেয়ালে টাঙানো বিশাল ক্রুশটি খুলে সরাসরি তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রার্থনা সভার সরাসরি সম্প্রচার ও সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে।

গিওয়াকিলের আর্চডায়োসিস রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় পাদ্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে তার আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনা জানায়।

ফাদার সানচেজ মোলিনারি সংশ্লিষ্ট গির্জার প্রধান পাদ্রি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ‘কংগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’-এর সক্রিয় সদস্য ছিলেন।

সূত্র: এনডিটিভি