বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২০, ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৯, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ

কেউ আইনের ঊর্ধ্বে নন, প্রধানমন্ত্রীর নির্দেশনার ব্যত্যয় হলে ব্যবস্থা: আইনমন্ত্রী

কেউ আইনের ঊর্ধ্বে নন, প্রধানমন্ত্রীর নির্দেশনার ব্যত্যয় হলে ব্যবস্থা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ হলে তিনি যথাযথ সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, এতে আইনগত কোনো বাধা নেই। আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখনো সেভাবেই অংশ নিতে পারবেন। সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী উল্লেখ করে এ বিষয়ে সবার প্রতি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

এর আগে ঝিনাইদহ পিটিআই প্রাঙ্গণে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন আইনমন্ত্রী।