প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন রাসেদ খান। তাঁর দাবি, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ডিজিএফআইয়ের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী কাজ করেছিলেন তাঁরা।
নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে রাসেদ খান এসব অভিযোগ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেওয়া একটি বিবৃতিতে ‘আলোচনার দরজা খোলা আছে’ বাক্যটি যুক্ত করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। রাসেদ খানের দাবি, এ বিষয়ে অন্য সমন্বয়কদের সঙ্গে আলোচনা করেননি তিনি।
কোটা আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে প্রেস নোট তৈরির বিষয় এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক নিয়েও অভিযোগ তোলেন রাসেদ খান। এ ছাড়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন তিনি।
এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বক্তব্য পাওয়া যায়নি। রাসেদ খানের উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

