বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৮, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি বাজারে আক্তার মিয়ার বিকাশের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার মো. আশরাফুল ইসলাম সোনারগাঁ উপজেলার খংসারদী গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতার আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।