বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৮, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ

সাঘাটায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ

সাঘাটায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ।

শনিবার (১৭ অক্টোবর) তিনি সাঘাটা উপজেলার সাঘাটা উকিলবাড়ি ও সাঘাটা বাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজারী ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আমির ইব্রাহিম হোসেন, সাঘাটা ইউনিয়ন আমির আনিছুর রহমান, সেক্রেটারি মশিউর রহমানসহ সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।