বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৮, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৭, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

পাঁচবিবির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পাঁচবিবির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলার ১০১’জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, রজনীগন্ধা ফুল ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে একটি করে ফলজ গাছের চারা দেওয়া হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া। এসময় অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই কিন্তু আগামীতে দেশ গড়ার কারিগর। তোমাদের এই সাফল্য ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে আগামীতে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের অধ্যক্ষ আখতার জাহান দুলারী, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা।