বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৬, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ

নোবিপ্রবি শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার আহ্বান

নোবিপ্রবি শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার আহ্বান

নোবিপ্রবি প্রতিনিধি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিলা আক্তার প্রমীর ভাই ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন। তাঁর অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে এত বিপুল অর্থের জোগান দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন সহপাঠীরা।

সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই মাস ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন শাকিলার ভাই। এ পর্যন্ত তাঁর চিকিৎসায় প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে তাঁর অস্ত্রোপচারের জন্য দ্রুত অর্থের প্রয়োজন। পাশাপাশি পরবর্তী ধাপের চিকিৎসা সম্পন্ন করতেও বিপুল অর্থের প্রয়োজন হবে।

শাকিলার পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসার ব্যয় এককভাবে বহন করা কঠিন হয়ে পড়েছে। ফলে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে আর্থিক সহায়তা জরুরি হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে শাকিলা আক্তার প্রমীর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আর্থিক সহায়তা সংগ্রহের উদ্যোগ ও নিয়েছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সহপাঠীদের আশা, সবার সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হবে এবং শাকিলার ভাইয়ের চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে।

চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর ০১৮১৩৪১২৩১০ (সাকিলা আক্তার প্রমি) দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে সহায়তা পাঠানোর জন্য নিচের হিসাবের তথ্য জানানো হয়েছে।

ব্যাংক হিসাবের তথ্য:

হিসাবের নাম: MD. ANWAR HOSSAIN

ব্যাংকের নাম: Trust Bank PLC

শাখা: Chattogram Cantt. Branch

হিসাব নম্বর: 0006-0310056832

রাউটিং নম্বর: 240151993