বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৭, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন শনিবার

নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন শনিবার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
মানুষের ভেতর যে মানুষ, পরিচয়ের অতীত যে মানবসত্তা, সেই অনন্তের সন্ধানী মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে লালন স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জের আয়োজনে আগামী ১৭ অক্টোবর ২০২৬ খ্রি., ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে লালনের জীবন, দর্শন ও মানবতাবাদী চেতনা নিয়ে আলোচনা এবং লালনগীতি পরিবেশিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম এবং জেলা কালচারাল অফিসার শারমীন জাহান।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।