ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদকসেবী, মাদক মামলার আসামি, চুরি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী হিসেবে ২৫ জন, মাদক মামলায় একজন, চুরি মামলায় একজন এবং ওয়ারেন্টভুক্ত দুইজন রয়েছেন।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মীর মাহফুজ হোসেন (১৯), সৌরভ চন্দ্র সরকার (২৪), আলভী মোল্লা (২০), সাইদুল ইসলাম (৫০), মো. লাম (২১), মো. রিফাত (১৮), মো. সাগর (২২), মো. আলামিন (৩৫), মো. ইউসুফ (৫০), মো. ফেলু মিয়া (৫২), মো. মনির হোসেন (৫২), মো. আরমান (২০), মো. বাবুল মিয়া (২২), মো. লেহাজ উদ্দিন (৫৫), মো. জসিম (৩৪), মো. খাদিমুল ইসলাম (১৯), মো. শামীম (২৫), সোহেল (৩৮), কামাল (৩৮), মো. মুনজুর হোসেন (৪৫), মো. দুলাল (৫০), মো. সাহিনুর ইসলাম কবির (৩৬), মো. কামরুল ইসলাম (৩৫), শুভ (২৪) ও মো. সৌরভ (১৯)। তাঁদের মধ্যে কয়েকজন সোনারগাঁয়ের বাসিন্দা। অন্যরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও সোনারগাঁ এলাকায় বসবাস করতেন।
এ ছাড়া মাদক মামলায় মো. আলী আজগর (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
চুরি মামলায় মো. আরিফ (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. সাকিব (২১) ও মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এলাকায় মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

