লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার সম্পন্ন হয়।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সাক্ষাৎকার গ্রহণ করেন মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট।
এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, মোঃ গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল, কুড়িগ্রাম, মোঃ মির্জা সাজ্জাদ আলম, আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাট।
উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অন্যান্য অফিসার, ফোর্স ও পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী’গন।

